Uncategorized
নতুন প্রত্যয় নিয়ে বাজারে এলো দৈনিক নতুন সকালের বার্তা
একটি নতুন সকাল যেমন নতুন আলো নিয়ে আসে, ঠিক তেমন করেই মানুষের কথা বলার নতুন প্রত্যয় নিয়ে বাজারে এলো দৈনিক নতুন সকালের বার্তা। সত্যের প্রতি দায়বদ্ধতা, সাহসী উচ্চারণ আর দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারকে সামনে রেখে শনিবার পাঠকের হাতে পৌঁছেছে এই নতুন গণমাধ্যমটি। খবরের কাগজের সীমা পেরিয়ে মানুষের জীবন, স্বপ্ন ও বাস্তবতার সঙ্গে যুক্ত হওয়ার বাসনা নিয়েই এই পথচলা।
নিরব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে, উপেক্ষিত জনপদের কথা তুলে ধরতে এবং চাপা পড়ে থাকা সত্যকে সাহসের সঙ্গে প্রকাশ করতেই নতুন সকালের বার্তার যাত্রা শুরু। যে মানুষটি প্রতিদিন কথা বলতে পারে না, যে এলাকার খবর আলোয় আসে নাএই পত্রিকা তাদের জন্য একটি নির্ভরযোগ্য শব্দ হয়ে উঠতে চায়। ক্ষমতার মুখপাত্র নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে সত্যকে সামনে আনার প্রত্যয়ই এর মূল শক্তি।


