Uncategorized
মণিরামপুরে আলোচিত ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় যুবক আটক
মণিরামপুরের কপালিয়ায় আলোচিত ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় মিজানুর রহমান (যুবক) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক মিজানুর মণিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা গ্রামের আজিজ সরদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

