Uncategorized
যশোরের কেশবপুর উপজেলায় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
যশোরের কেশবপুর উপজেলায় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন— কেশবপুর পৌর বিএনপির সদস্য সোহেল হাসান আইদ এবং সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মহির উদ্দিন।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

