প্রিয় যশোর

যশোরে ট্রাক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

যশোরে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী শিপন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যশোর–মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাঁশতলা রাইস মিল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার আলী যশোর শহরের খালধার রোডের বাসিন্দা মোর্শেদ আলীর ছেলে। তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন এবং যশোর শহরে তার ব্যবসা পরিচালনা করতেন।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন জুলফিকার আলী। পথে বাহাদুরপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬১৭৮) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বারোবাজার হাইওয়ে পুলিশের এএসআই মো. কাউসার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker