সর্বশেষ

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু


সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১০ জানুয়ারি ২০২৬  

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু


সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে আহত এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহেরা বেগম (৬৫) ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে আল মাহমুদ বলেন, রাতে মা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় টিনের বেড়ার নিচ দিয়ে শিয়াল ঘরে ঢুকে মাকে কামড় দেয়। দ্রুত তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ওসি মো. শাহীন আকন্দ বলেন, রাতে ওই বৃদ্ধাকে শিয়াল কামড়েছে বলে জানতে পেরেছি। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঢাকা/রাসেল/রাজীব




Source link

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker