Uncategorized

টি-শার্ট আর শর্ট জিন্স, বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

ফ্যাশন আর গ্ল্যামারের দুনিয়ায় বিদ্যা সিনহা মিম মানেই আলাদা একটা স্টেটমেন্ট। ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বরাবরই নিজের স্টাইল সেন্স দিয়ে আলোচনায় থাকেন, তবে সাম্প্রতিক লুক যেন নতুন করে চমকে দিল সবাইকে । অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে সবসময় জানান দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টি-শার্ট আর ছোট জিন্সে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। অভিনেত্রীর এই বোল্ড ও স্মার্ট উপস্থিতি দেখে অনেকেই বলছেন, স্টাইলের দিক থেকে তিনি যেন একেবারে বলিউড তারকাদের কাতারে।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় ফেসবুক। সামাজিক মাধ্যমে এক নেটিজেন মিমের এ লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, তার ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত বলেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নেন তিনি।

সময় গড়ালেও জনপ্রিয়তা আর স্টাইল—দুটোতেই যে মিম এখনো সমান দাপুটে, তা বলাই বাহুল্য।

যশোর নিউজ/এসএবি


Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button