Uncategorized

রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার অন্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে মো. আবু বক্কর (৪৩) এবং একই ইউনিয়নের মির্জাখীল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)।

যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে প্রথমে আবু বক্কর ও রুবেলকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নিজ নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি খালি কার্টিজ, ১টি চাপাতি, ৫টি ছুরি, ৪টি দা এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুজনকে আজ ভোর ৬টার দিকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান জানান, যৌথবাহিনী দেশীয় অস্ত্রসহ দুইজনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

যশোর নিউজ/এনইউআ


Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button