ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীরা যখন এসব প্ল্যাটফর্মের বাইরে অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেন, তখনও তাদের কিছু কার্যকলাপসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। ব্যক্তিগত অভিজ্ঞতা কাস্টমাইজ করা এবং লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোর জন্যই এই তথ্য ব্যবহার করা হয়।
ধরা যাক, আপনি কোনও অনলাইন স্টোরে জুতা খুঁজেছেন বা কিনেছেন। সেই ওয়েবসাইট আপনার কার্যকলাপের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করলে পরে ফেসবুক বা ইনস্টাগ্রামে একই ধরনের জুতার বিজ্ঞাপন দেখতে পারেন। তবে ব্যবহারকারীদের জন্য এই তথ্য দেখা ও নিয়ন্ত্রণ করার সুযোগও রেখেছে মেটা।
‘ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস’ টুল কী?
মেটার “ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস” ফিচার ব্যবহারকারীদের দেখায়—কোন কোন ওয়েবসাইট, অ্যাপ বা প্রতিষ্ঠান তাদের কার্যকলাপের তথ্য ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা— নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ বিচ্ছিন্ন করতে পারেন, আগের সব কার্যকলাপ মুছে ফেলতে পারেন, ভবিষ্যতে তথ্য শেয়ার বন্ধ করতে পারেন এবং ডাউনলোড করে অফলাইনে তথ্য পর্যালোচনাও করতে পারেন।
এ ছাড়া ফেসবুকের প্রাইভেসি চেক-আপ টুল ব্যবহার করে কে কী তথ্য দেখতে পাচ্ছে, সেটিও নিয়ন্ত্রণ করা যায়।
যেভাবে দেখবেন কোন ওয়েবসাইট আপনার তথ্য শেয়ার করছে
ফেসবুকে (ওয়েব সংস্করণে)
প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস-এ যেতে হবে। এরপর
‘অ্যাকাউন্ট সেন্টার’ নির্বাচন করে ‘ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’-এ ক্লিক করুন। তারপর ‘ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস’ নির্বাচন করুন।
ফেসবুক অ্যাপে
হ্যামবার্গার (তিন দাগ) মেনুতে ট্যাপ করে অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে একইভাবে ‘ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’-এ ক্লিক করুন। তারপর ‘ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস’ নির্বাচন করুন।
ইনস্টাগ্রামে
ইনস্টাগ্রাম অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল আইকনে ট্যাপ/ক্লিক করুন। মেনু থেকে সেটিংসে গিয়ে
‘অ্যাকাউন্ট সেন্টার’ নির্বাচন করে ‘ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’-এ ক্লিক করুন। তারপর ‘ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস’ নির্বাচন করুন।
যেভাবে নির্দিষ্ট অ্যাকাউন্ট বিচ্ছিন্ন করবেন
রিসেন্ট একটিভিটি-তে গেলে বিজ্ঞাপনদাতা, ব্র্যান্ড বা ওয়েবসাইটের তালিকা দেখা যাবে
যেটি বিচ্ছিন্ন করতে চান সেটি নির্বাচন করুন, তারপর ডিসকােনেক্ট বাটনে ক্লিক করে কনফার্ম করুন।
একাধিক অ্যাকাউন্ট একসঙ্গে বিচ্ছিন্ন করতে চাইলে মূল স্ক্রিনে গিয়ে ‘ডিসকানেক্ট স্পেসিফাই অ্যাক্টিভিটি’ নির্বাচন করুন, এরপর প্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো নির্বাচন করে কন্টিনিউ ও কনফার্ম চাপুন।




