Uncategorized

ভাষা দিবসে সুরবিহারের এক ডজন গান

ভাষা দিবস উপলক্ষে এক ডজন বাংলা ভাষার গান নিয়ে হাজির হচ্ছেন সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইন্সটিটিউট-এর সদস্যরা।

রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায় ও তার শিক্ষার্থীদের পরিবেশনায় একুশে ফেব্রুয়ারিতে চ্যানেল আই পর্দায় সম্প্রচার হবে গানগুলো। ‘গান দিয়ে সকাল শুরু’ অনুষ্ঠানের বিশেষ এই পর্বটির নাম রাখা হলো ‘ভাষা আমার অহংকার’।

অনুষ্ঠানটি সম্পর্কে অণিমা রায় জানান, তিনি ও তার ২০ জন শিক্ষার্থীর পরিবেশনায় থাকছে গানগুলো। সেগুলো হলো- মোদের গর্ব মোদের আশা, জন্ম নিয়ে বাংলা ভাষায় মাকে, আমি বাংলায় গান গাই, অপমানে তুমি জ্বলে, রক্ত শিমুল তপ্ত পলাশ, পলাশের পাপড়িতে একুশের, আমায় গেঁথে দাওনা মাগো, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ফেব্রুয়ারির একুশ তারিখ, বাংলার মাটি বাংলার জল, আটই ফাল্গুনের কথা এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

গানগুলো সমবেত ও দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সুরবিহারের শিক্ষার্থীরা। অণিমা রায়ের তত্ত্বাবধানে গানগুলোর পরিবেশনায় থাকছেন অমিয়, অনিন্দিতা, তিথী, লতা, রায়ান প্রমুখ। 

অনুষ্ঠানটি প্রচার হবে একুশে ফেব্রুয়ারি সকাল ৭টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button