রাজধানীর লালবাগে আজিমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশাচালক মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। য়াকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তি ঢাকার দোহারের জৈনকি এলাকার মৃত শেখ ধলা মিয়ার ছেলে। বর্তমানে ফার্মগেট এলাকায় থাকতেন। তার দুই ছেলে রয়েছে।
নিহত আমজাদের ছেলে সাকিব বলেন, ভোরে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাঝ রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে বাবা গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়ে দিয়েছি।




