Uncategorized

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার: মাহদী আমিন

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে সরকার।

তবে এই সম্মানি কত টাকা তা এখনও নির্ধারণ করা হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে এসব কথা জানান প্রধামন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিমন্ত্রী শাহে আলম।

ড. মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল— মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায়  সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে।

কত টাকা সম্মানি ভাতা প্রদান করা হবে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব ছালেহ শিবলী বলেন, আজ ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো আজ (২১ ফেব্রুয়ারি) অফিস করেছেন তারেক রহমান। প্রবেশের পরপরই অনেক পুরনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button