Uncategorized

চলতি সপ্তাহে দু’দিন বৃষ্টি হতে পারে, জানালো আবহাওয়া অধিদফতর

চলতি সপ্তাহে দু’দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচদিনের পূর্ভাবাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্ভাবাসের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া শনিবারের মতোন থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে, এদিনটিতে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবারের আবহাওয়ার পূর্ভবাসের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবারের আবহাওয়া আগের দিন অর্থাৎ সোমবারের মতোন থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর বুধবারের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে। জেলাটিতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button