আইসিসি এমবার্গো দিতে পারে…

নতুন সরকার এসেছে। ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনে পরিবর্তনের জন্য সংগঠকরা দৌড় ঝাঁপ শুরু করেছেন। ক্রিকেট বোর্ড নিয়ে আগে থেকেই আলোচনা সমালোচনা আছে। আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদ তো বলেই দিলেন বোর্ডে পরিবর্তন হলে আইসিসি থেকে এমবার্গো আসতে পারে।
আজ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ইফতার অনুষ্ঠানে বিসিবি সহ সভাপতি এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেছেন, ‘
এমবার্গো দিতে পারে…। ক্রীড়া প্রতিমন্ত্রী
উনি একজন সাবেক অধিনায়ক। উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনটা সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে হয় একটা ফারাক থাকবে। ‘
এরপর এই সাবেক অধিনায়ক যোগ করেন,’
সে অনেক দিক চিন্তা করবে। আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট। তবে আপনি ধরে রাখেন আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনও ঘটনা ঘটে, আইসিসি যদি কোনও ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওইটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার বলা দরকার নাই। বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না।’



