Uncategorized

বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

আগে থেকেই পূর্বাভাস মিলেছিলো বৃষ্টি হতে পারে। হলো তাই। বৃষ্টিতেই ভেসে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের পাকিস্তান- নিউজিল্যান্ড ম্যাচ।
মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হলো ম্যাচটি।

ম্যাচ না হওয়ায় দু’দল পেল সমান ১ পয়েন্ট করে।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার (২১ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে, টসের পর বৃষ্টির হানা।  খেলা আর মাঠে গড়াতে পারেনি। আইসিসি সুপার এইটের ম্যাচগুলোর জন্যও বাড়তি দিন রাখেনি। শুধু দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। 

নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে, দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হতো। তা সম্ভব না হওয়ায় সুপার ওভার খেলা হতো। যতক্ষণ না ম্যাচের ফল হচ্ছে, সুপার ওভার চলবে। বৃষ্টির জন্য সুপার ওভারও সম্ভব হয়নি। যে কারণে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়।

সুপার এইটে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। মঙ্গলবার পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button