Uncategorized

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন গোপালগঞ্জের ৪০০ কারাবন্দি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২ এর ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কারাগারের ৪০০ কারাবন্দি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলা কারাগারের জাতীয় সংগীত দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান শুরু করা হয়। কারাগারে নির্মিত (অস্থায়ী) জাতীয় শহীদ মিনারে ৪০০ কারাবন্দি শ্রদ্ধা নিবেদন করেছেন। কারাগারের বন্দিরা একে একে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্যে দিয়ে কারাবন্দিরা ভাষা শহীদরে প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় অনেক কারাবন্দি আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে জেলা কারাগারের সুপার আল মামুন, জেলার মোশফিকুর রহমানসহ কারা কর্মকর্তা, কারারক্ষীসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে কারবন্দিদের শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অভ্যুদয়ের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

জেলা কারাগারের সুপার আল মামুন বলেন, অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। দিবসের প্রথম প্রহরে আমরা গোপালগঞ্জ পৌর পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছি। এরপর সকালে কারাবন্দিরা ফুল দিয়ে কারাগারের জাতীয় শহীদ মিনারের ছবিতে শ্রদ্ধা জানিয়েছে। সেখানে আমরাও শ্রদ্ধা নিবেদন করেছি। কারাবন্দিদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে পারায় আমরাও খুশি।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button