Uncategorized

শহীদ মিনারে মোবাইল ফোন চুরি, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে আসেন অনেকে। এ সময় এক ঘণ্টার মধ্যে ১০-১২টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে,  হারানো মোবাইল ফোন উদ্ধারে তারা কাজ করছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। কিন্তু তাদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল ফোন হারিয়েছেন, তারা জিডি করুন।

তিনি  জানান, কয়েকটি হারানো মোবাইলের নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে। আমরা সেগুলো প্রযুক্তির মাধ্যমে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, যারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা সতর্ক থাকুন। মোবাইল ফোন হারানোর বিষয়ে ইতোমধ্যেই ১০-১২ জন অভিযোগ করেছেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button