Uncategorized

শুরুতে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় ঋতুপর্ণারা

আগের দিন অস্ট্রেলিয়ায় পৌঁছে আজ সকালে মাঠের অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।  সেশনে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা।

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে পিটার জেমস বাটলারের দলের বাকি দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষের ম্যাচ দুটি বাংলাদেশ খেলবে সিডনিতে। উজবেকিস্তান ম্যাচ পার্থে। শুরুর দুই ম্যাচ সামনে রেখে সিডনিতেই তাঁবু ফেলেছে দল। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রথম অনুশীলন সেশনে ঘাম ঝড়িয়েছেন সবাই।

ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও-বার্তায় জানিয়েছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল, ‘‘আমরা গতকাল রাত ১২টায় এয়ারপোর্ট থেকে টিম হোটেলে এসে উঠেছি এবং এসে ডিনার করে আজকে সকালে ৮টা থেকে ১০টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। তো ভ্রমণজনিত যে ক্লান্তি, সেটা তো আছেই খেলোয়াড়দের মধ্যে। কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনও ইনজুরির আশঙ্কা আমাদের মধ্যে নেই। খেলোয়াড়দের সবাই মোটামুটি ফিট আছেন।’’

এরপরই সিডনির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বললেন সাবেক এই ফুটবলার, ‘‘আমরা চেষ্টা করছি এখন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, খেলোয়াড়েরাও সেভাবে চেষ্টা করতেছেন। আজকের ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ফ্যাসিলিটি আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের সুযোগ-সুবিধা দরকার, সবই এখানে আছে। তাই আমাদের এটা নিয়ে আসলে কোন ও সমস্যায় পড়তে হচ্ছে না।’’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button