Uncategorized

বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

যশোরের চৌগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের তিন আরোহী। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় সেনানিবাস থেকে ছুটি নিয়ে নিজস্ব মোটরসাইকেলে চড়ে বাড়িয়ালী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন রিপন। পথিমধ্যে আফরা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ সময় অপর মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা সবাই চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে গেছেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button