Uncategorized
মার্চে সংসদের প্রথম অধিবেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাস অর্থাৎ মার্চে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথ অধিবেশন। ১২ মার্চ বা এর দুই একদিন আগে অধিবেশন বসতে পারে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
ওই পোস্টে তিনি লেখেন, “জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে।”
ত্রয়োদশ সংসদের এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।



