Uncategorized

খলিলুর রহমান ও ইসহাক দারের ফোনালাপ 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। রবিবার (২২ ফেব্রুয়ারি) এক টেলিফোন আলাপে তিনি ড. রহমানকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য জানায়। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এবং বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের বৃহত্তর কল্যাণে একটি ‘ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ গড়ে তোলার বিষয়েও তারা একমত হন। 

এদিকে একই দিন বিকালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও দেখা করেন। 

উল্লেখ্য, ড. খলিলুর রহমান সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপর থেকেই বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের প্রতিনিধিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন বিনিময় করছেন। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button