Uncategorized

চীনে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, নীল সতর্কতা জারি

চীনে শৈত্যপ্রবাহের আশঙ্কায় নীল সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। শনিবার জারি করা সতর্কবার্তায় বলা হয়, ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানায়, বিশেষ করে ইনার মঙ্গোলিয়া, হেইলংচিয়াং, চিলিন এবং লিয়াওনিংয়ের কিছু এলাকায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

আবহাওয়া দপ্তর সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগাম প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে কৃষি ফসল ও জলজ চাষকে ঠাণ্ঠার ক্ষতি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চীনে চার স্তরের রঙভিত্তিক আবহাওয়া সতর্কতা ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে লাল সতর্কতা সর্বোচ্চ ঝুঁকির নির্দেশক, এরপর পর্যায়ক্রমে কমলা, হলুদ এবং নীল সতর্কতা জারি করা হয়।

সূত্র: সিনহুয়া




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button