Uncategorized

জাহানারার অভিযোগে মঞ্জুকে শাস্তি বিসিবির 

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ক্রিকেটের সকল কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। রবিবার ভার্চুয়াল অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

শুরুতে অস্ট্রেলিয়া প্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম এক ই্উটিউব সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগ আনলে বিসিবি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতেই আজ অনুষ্ঠিত বোর্ড সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে কোনওভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করা মঞ্জুরুল গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনও দায়িত্বে নেই। 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button