Uncategorized

‘বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম’

এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে ১ মার্চ। দু’দিন হলো বাংলাদেশ দল সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে। সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও চেষ্টা করছেন সবার সঙ্গে মানিয়ে নিতে। পাশাপাশি সিডনির আবহাওয়ার সঙ্গেও ধাতস্থ হওয়ার চেষ্টা করছেন।

অস্ট্রেলিয়ায় সিডনিতে ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। রবিবার অনুশীলন শেষে আনিকা রানিয়া বলেছেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে।’

আফঈদা খন্দকার ও ঋতুপর্ণাদের সঙ্গে টিম বন্ডিং নিয়ে আনিকা বলেছেন, ‘আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। আর… হ্যাঁ, দলের সবার মধ্যকার বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।’

সিডনির আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেষ্টা আনিকারও, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button