Uncategorized

ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির প্রভাব ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ ৬১ হাজার ৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ছয় হাজার ৭০৭ টাকায়। ২১ ক্যারেটের রুপা ছয় হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের পাঁচ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা চার হাজার ৮২ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ধারাবাহিক এ সমন্বয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২০ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে। গত বছর অর্থাৎ, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ১৮ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার দাম বেড়েছে এবং সাত বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং তিন বার কমেছিল।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button