Uncategorized

১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেওয়ার সিদ্ধান্ত ইসির

কোনও বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ অথবা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যে সব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬-১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হলো।

ইসি এনআইডি অনুবিভাগের কর্মকর্তা জানান, এনআইডি পেলেও ১৮ বছর না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবে না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিতো ইসি।

নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button