Uncategorized

অল্প সময়েই তারেক রহমান মানুষের আস্থা অর্জন করবেন: মির্জা ফখরুল

অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আস্থা অর্জন করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের প্রতি দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে। তার নেতৃত্বে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আশা করি, দল এবং সরকার তার নেতৃত্বে সুসংগঠিত এবং সফল হবে।” 

বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, “এ কার্যালয়েই ম্যাডামের সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে বলেও জানান মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “মন্ত্রণালয়ের কিছু প্রথা আছে। সেগুলো শেষ করেই নির্বাচন হবে। দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেওয়া হবে।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button