আলোচিত কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডেমরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুর রহমান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘নোবেল বর্তমানে থানা হাজতে আছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



