Uncategorized
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোকলেছ উদ্দিন (৩৩) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
মৃত মোকলেছ কি মামলায় বন্দি ছিলেন কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



