Uncategorized

দায়িত্ব গ্রহণ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির (চিফ প্রসিকিউটর) পদের দায়িত্ব বুঝে নিয়েছেন অ‍্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অঙ্গনে অবস্থিত প্রসিকিউশন কার্যালয়ে এসে তিনি দায়িত্ব বুঝে নেন।

এর আগে এ দিন সকালে অ‍্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির দায়িত্ব পেয়েছিলেন অ‍্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button