Uncategorized

আদীবকে আহ্বায়ক ও সিফাতকে সচিব করে উদযাপন কমিটি গঠন 

প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ও ব্যাপক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ ডিসেম্বর দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন করতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন, এমপির নির্দেশনায় একটি ‘প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ উদ্দিন সিফাত। 

উদযাপন কমিটিতে কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ নেতাদের অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, মাহিন সরকার, নিজাম উদ্দিন, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট হুমায়রা নূর, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও তাহসীন রিয়াজসহ আরও অনেকে।

এছাড়া বিভিন্ন পেশাজীবী ও ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ড. জাহেদুল ইসলাম, এস এম শাহরিয়ার, প্রীতম সোহাগ এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমাসহ মোট ৮১ জন সদস্যকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button