Uncategorized

ভারতের টানা জয়ের ধারায় ইতি টানায় প্রোটিয়াদের প্রশংসায় মিলার 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিজেদের আলাদা করে চেনাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জয়ের নায়ক ডেভিড মিলার তো মনে করছেন, দক্ষিণ আফ্রিকা এখন আরও পরিণত ও লড়াকু একটি দল। যারা বড় মঞ্চ জয় করার সামর্থ্যও রাখে। ভারতের বিপক্ষে তার ম্যাচজয়ী ইনিংস নিজেদের প্রতি সেই আস্থারই প্রমাণ।

অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার আহমেদাবাদে মাত্র ৩৫ বলে বিধ্বংসী ৬৩ রানের ইনিংস খেলেছেন। তার ইনিংস-ই শুরুতে বিপদে পড়া দলকে উদ্ধার করে। তাতে সুপার এইট পর্বে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। তার ইনিংসই পরে দক্ষিণ আফ্রিকাকে ৭৬ রানের দাপুটে জয় এনে দিতে ভূমিকা রাখে। এই দাপটে শুধু টুর্নামেন্টে ভারতের টানা ১২ ম্যাচের জয়ের ধারা থামেনি, বরং বাকি দলগুলোর কাছেও শক্ত বার্তা।

মিলারের কাছে এই ইনিংস ছিল নিজেদের আত্মবিশ্বাসের প্রতিফলন। ম্যাচ শেষে তাই বলেছেন, ‘আজকের ম্যাচ প্রমাণ করে, ভারতকে হারানো সম্ভব। তারা অসাধারণ দল। তবে এমন টুর্নামেন্টে মূল বিষয় হলো সহজ ব্যাপারগুলোতে মনোযোগ রাখা, নিজের পরিকল্পনায় অটল থাকা এবং কাজটা শেষ করা।’

দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে করে ১৮৭ রান। যে ইনিংসের ভিত গড়েন মিলার আর শেষদিকে ঝড়ো ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দেন ত্রিস্টান স্টাবস (৪৪*)। জবাবে শিরোপাধারী ভারত চাপে ভেঙে পড়ে এবং ১৮.৫ ওভারে অলআউট হয় ১১১ রানে। যা বিশ্বকাপে তাদের রানের হিসেবে বড় হারের নজির। 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button