Uncategorized

যারা অন্যায় করেননি, তারা হয়রানির শিকার হবেন না: নতুন চিফ প্রসিকিউটর

যারা অন্যায় করেননি, তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনও হয়রানির শিকার হবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রতিক্রিয়ায় তিনি এ বার্তা দেন।

আমিনুল ইসলাম বলেন, আজ আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। যেসব অপরাধী বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট বার্তা হলো, যারা অন্যায় করেননি, তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনও হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রাপ্য সাজা পেতে হবে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণের পর মনে হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য যেন পালন করতে পারি, সে চেষ্টা করবো। একইসঙ্গে দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনার চেষ্টা করবো। এ জন্য সবার সহযোগিতা চাই।

আমিনুল ইসলাম বলেন, কারও প্রতি কোনও বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী এই বিচারকার্য পরিচালনা হবে। আমাদের মাধ্যমে কারও প্রতি কোনও বিদ্বেষ থাকবে না।

বিচারের গতি আরও বাড়ার প্রত্যাশা রেখে আমিনুল ইসলাম বলেন, চলমান বিচারের গতি কমার সুযোগ নেই। বরং প্রসিকিউশনের মাধ্যমে এ গতি আরও বাড়বে। কারণ দেশের গতি বাড়ানোর জন্যই ক্ষমতায় এসেছে দলীয় সরকার।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button