রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত। গতকাল রবিবার এবং আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিভিন্ন সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, “আমাদের প্রতি তাদের বিপুল আস্থা রয়েছে। আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার যে একটা প্রবল ইচ্ছা তাদের রয়েছে সেটা আমরা দেখেছি। আশা করি, আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছেন তাদের সবার সঙ্গে আমরা অত্যন্ত গভীর সম্পর্ক চালিয়ে যেতে পারবো।”
খলিলুর বলেন, “আমরা বলেছি, আমাদের যে সমস্ত ইস্যু আছে সেগুলো আমরা সম্মানজনকভাবে পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে রিজলভ করবো। যেখানে আমাদের সবার স্বার্থ আমাদের স্বার্থ সুরক্ষিত হয়। আমি আশা করছি, আগামী দিনগুলোতে আমরা একটা অত্যন্ত গতিশীল ফরেন পলিসি পরিচালনা করতে পারবো।”



