Uncategorized

১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করলেন রাষ্ট্রপতি 

আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে ২০২৬ খ্রিষ্টাব্দের এই প্রথম অধিবেশন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই আদেশ জারির তথ্য জানানো হয়। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ১২ মার্চ এই অধিবেশন আহ্বান করেছেন। 

উল্লেখ্য, এটি নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী, নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button