Uncategorized

‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের বিশেষ আয়োজনে থাকে হরেক চমক। আসন্ন পবিত্র ঈদুল ফিতরেও ব্যতিক্রম হবে না। এরই অংশ হিসেবে দর্শকপর্বের অতিথি হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে তাকে তাৎক্ষণিক অভিনয় করতে দেখা যাবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

‘ইত্যাদি’তে সাধারণত প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচিত হলেও ঈদের আয়োজনে বিভিন্ন উপকরণ দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করেন সংশ্লিষ্টরা। এবারও একটি ব্যতিক্রম উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে চার জন দর্শক। হাজার হাজার দর্শক এসব উপকরণ ওপরে তুলে ধরলে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়।

নির্বাচিত চার জন দর্শক দ্বিতীয় পর্বে মোশাররফ করিমের মুখোমুখি হন। তিনি তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই দর্শকদের সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে দর্শকদের এই অভিনয় উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করে মুহুর্মুহু করতালি দিয়েছেন। আশা করা হচ্ছে, ঘরে ঘরে দর্শকদেরও আনন্দ দেবে পর্বটি।

‘ইত্যাদি’ টিমের সঙ্গে মোশাররফ করিম ও নির্বাচিত দর্শকরা (ছবি: ফাগুন অডিও ভিশন)

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, মোশাররফ করিম ও দর্শকদের অভিনয়ের মাধ্যমে একটি বক্তব্য উঠে এসেছে। ফলে পর্বটি টেলিভিশন ও মোবাইল ফোন ব্যবহারকারী দর্শকদের ভাবাতে পারে বলে মনে করেন আয়োজকরা।  

প্রতিবারের মতো এবারও ঈদের ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button