Uncategorized

জামিন পেলেন নোবেল, কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন ‘নতুন অ্যালবাম আসছে’

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে জামিনের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 

জামিন আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে গল্প করে নোবেল বলেন, “মোহিনী নামে আমার একটি নতুন গানের এলবাম আসছে শিগগিরই। সেখানে আটটি গান থাকবে।”

এর আগে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। আর আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বাদীপক্ষে সাজিদুল ইসলাম আদালতকে বলেন, “গত ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বেশ কিছু অপকর্মের হিস্টোরি আছে তার। আসামি অ্যারেস্ট হওয়ার পর বাদীর সঙ্গে আপসের কথাবার্তা চলছে।”

এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা)। বিচারক বাদীর কাছে জানতে চান, আপসের কথা হয়েছে কিনা। জবাবে অনন্যা জানান, হ্যাঁ। এরপর বিচারক দু’জনের কাছে জানতে চান তারা আপস চান কি না। জবাবে দু’জনই হ্যাঁ বলেন। পরে নোবেলের আইনজীবী মো. রানা শেখ আপসের বিষয় তুলে ধরে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানির ২ এপ্রিলের তারিখ ধার্য করে এক হাজার টাকায় মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত।

গত বছরের ১৩ অগাস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, নোবেল অনন্যাকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ অগাস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণা করে নিয়ে আত্মসাৎ করে। বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করেন। আর এতে অপর আসামিরা তাকে সহযোগিতা করে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button