Uncategorized

ট্রাইব্যুনালে ফের জামিন চাইলেন লক্ষীপুরের আ. লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্ট আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফের জামিন চেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন করা হয়।

এর আগে জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথমবারের মতো জামিন পান হুমায়ুন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানবিক বিবেচনায় গত ১১ জানুয়ারি তাকে জামিন দেওয়া হয়। তবে, স্থানীয় অন্যান্য মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি তিনি। ফলে তাকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ফের জামিন আবেদন করেন তিনি।

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেফতার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button