পারসা ইভানার নতুন নায়ক

অভিনেত্রী পারসা ইভানা নতুন একটি নাটকে অভিনয় করলেন। এর নাম রাখা হয়েছে ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। এতে ফাইজুল ইয়ামিনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। অচেনা পথে অপ্রত্যাশিত একটি রোড ট্রিপে গড়ে ওঠা প্রেমের মিষ্টি গল্প নিয়ে তৈরি হয়েছে এই নাটক।
গল্পে দেখা যাবে, একটি দুর্ঘটনা থেকে শুরু হওয়া যাত্রাপথে দুই জন অচেনা মানুষ একসঙ্গে চলতে থাকে। সেই পথচলা বদলে দেয় তাদের ভালোবাসা ও জীবনের মানে।
‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ ইশান। তিনি বলেন, ‘পথ হারিয়ে দুই জন মানুষের কাছাকাছি আসা ও হৃদয়ে একে অপরকে খুঁজে পাওয়ার গল্প এটি। কমেডি, অ্যাডভেঞ্চার ও রোম্যান্সের এই দারুণ মিশ্রণ দর্শকরা উপভোগ করবেন আশা রাখি।’
আগামী ২৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে আসছে রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটি। এতে আরও অভিনয় করেছেন পারভেজ সুমন।



