Uncategorized

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজির চালক ও চার যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী বলেন, সংঘর্ষে নিহত পাঁচ জনের মধ্যে সিএনজির চার জন যাত্রী এবং একজন চালক। এদের মধ্যে আমরা দুই জনকে জীবিত পেয়েছিলাম। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। তাদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, সিএনজিটি ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল, আর সিলিন্ডারবাহী ট্রাকটি খুলনার দিক থেকে আসছিল। সিএনজি তার সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে যায়। ওভারটেক করতে গেলে সামনের দিক থেকে আসা এলপিজিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি, মনে হচ্ছে সিএনজি চালকের দোষ রয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ বলেন, ট্রাক ও সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে তিন ও হাসপাতালে দুই জন মারা গেছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button