Uncategorized

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ আগুন

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, হঠাৎ তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ওপরের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার ভেতরে থাকা কিছু কাঠ ও ফেলনা জিনিসপত্রে আগুন জ্বলছে। ধোঁয়া দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভাতে কেউ এগিয়ে যাননি। প্রায় ১০-১২ মিনিট আগুন জ্বলেছে। পরে নিজে থেকেই আগুন নিভে যায়।

২০২৪ সালের ৫ আগস্টের আগে ভবনটি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবহার করতেন। এরপর কার্যালয়টির আসবাবসহ প্রায় সবকিছু লুট হয়ে যায়। বেশির ভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। মঙ্গলবার কার্যালয়ের ভেতরে কীভাবে আগুন লাগলো, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী বলেন, ‘এমন কোনও ঘটনার খবর আমরা পাইনি।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button