Uncategorized

হঠাৎ কেন ধর্মঘটের ঘোষণা আর্জেন্টিনার ফুটবল ক্লাবগুলোর?

৫ থেকে ৮ মার্চ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনার পেশাদার ক্লাবগুলো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে বিচারিক হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগ এনে প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ধর্মঘটের ঘোষণা আসে সোমবার, যখন এক বিচারক তাপিয়াকে ৫ মার্চ সাক্ষ্য দিতে তলব করেন। তার বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সি এআরসিএর করা অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়।

তার পরই পেশাদার লিগের নির্বাহী কমিটি সর্বসম্মত সিদ্ধান্তে ৫-৮ মার্চ প্রথম বিভাগসহ সব লিগ ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘এআরসিএ–র দায়ের করা অভিযোগের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত শুক্রবার বিচারক ডিয়েগো আরমান্তে তাপিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন এবং একই মামলায় আরও চার কর্মকর্তাকে মার্চের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে মোট ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১৩ মিলিয়ন ডলার) সামাজিক নিরাপত্তা অনুদান পরিশোধ করা হয়নি।

ধর্মঘট ঘোষণার কিছুক্ষণ আগে বিচারক তাপিয়াকে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলম্বিয়া ও ব্রাজিল সফরের অনুমতি দেন। কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে মঙ্গলবার বারানকিয়ায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার রিও ডি জেনেইরোতে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কাউন্সিলের বৈঠকেও অংশ নেওয়ার সূচি রয়েছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button