Uncategorized

আগস্টে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ, খেলবে টেস্ট সিরিজ

আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট হবে ডারউইনের মারারা স্টেডিয়ামে। আর পরেরটি হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনাতে।

আগে থেকে গুঞ্জন ছিল, বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করবে ম্যাকাই, সেটাই সত্যি হয়েছে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দেশের ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে ম্যাকাইয়ের।

ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে লড়বে দুই দল। 

২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। সবশেষ দু’দল মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে বাংলাদেশের মাঠে। ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশে একটি সিরিজ হওয়ার কথা থাকলেও, করোনাভাইরাস মহামারিতে সেটি বাতিল হয়।

ডারউইনে এর আগে দুটি টেস্ট হয়েছে। ২০০৩ সালে বাংলাদেশে ও ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর আবার টেস্ট ফিরছে সেখানে। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা বাংলাদেশের।

দুই দলের টেস্ট সিরিজটি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button