Uncategorized

বাংলাদেশকে ‘মুক্তি দিয়ে’ শ্রীলঙ্কাকে বিদায় করলো নিউজিল্যান্ড

টানা তিন জয়ে উজ্জীবিত অবস্থায় ছিল শ্রীলঙ্কা। এরপর ভাগ্য আর সুপ্রসন্ন রইলো না।  বিপরীত চিত্রও দেখতে হলো স্বাগতিকদের। টানা তিন হারে সুপার এইট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিতে হলো লঙ্কানদের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার ম্যাচে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ করে  কিউইরা। জবাবে ১০৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। 

সুপার এইটের দ্বিতীয় গ্রুপে দুই ম্যাচের দুটিই হেরে বিদায়ঘণ্টা নিশ্চিত হয়েছে  শ্রীলঙ্কার। আর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেলো নিউজিল্যান্ড। লঙ্কানদের পরাজয়ে আরও কঠিন হলো পাকিস্তানের পথ। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের অবস্থা খুব একটা ভালো ছিল না। ফিন অ্যালেন (১৩ বলে ২৩), টিম সেইফার্ট (৯ বলে ৮), রাচিন রবীন্দ্র (২২ বলে ৩২), গ্লেন ফিলিপসরা (১৮ বলে ১৮) অল্পতে আউট হলে চাপে পড়ে যায় কিউইরা।

পরে ড্যারেল মিচেল (৩) ও মার্ক চ্যাপম্যান (০) হতাশ করলে মাত্র ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকঙ্কি। 

দুজন মিলে সপ্তম উইকেটে গড়েন ৪৭ বলে ৮৪ রানের জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ জুটির রেকর্ড। এত দিন সর্বোচ্চ ছিল মাইক হাসি ও স্টিভেন স্মিথের ৭৪ রান, বাংলাদেশের বিপক্ষে।

ইনিংসের শেষ বলে আউট হন ২ চার ও ৪ ছক্কায় মাত্র ২৬ বলে ৪৭ রান করা স্যান্টনার। আর ম্যাকঙ্কির ব্যাট থেকে আসে ৩ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৩১ রান।

শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও দুশমন্থ চামিরা। 

লঙ্কানদের লক্ষ্য  তাড়ায় প্রথম বলেই ছন্দে থাকা পাথুম নিসাঙ্কাকে বোল্ড করে দেন ম্যাট হেনরি।  একপর্যায়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮.২ ওভারে ২৯ রানে ৪ উইকেট।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। কামিন্দু মেন্ডিস ২৩ বলে ৩১ ও দুনিথ ওয়েলালাগে ২৩ বলে ২৯ রান করে দলকে একশ অতিক্রম করান। 

নিউজিল্যান্ডের পক্ষে ২৭ রানে ৪ উইকেট তুলে নেন রবীন্দ্র। দুই ওভারে এক মেডেনসহ ৩ রানে ২ উইকেট ঝুলিতে নেন হেনরি। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button