Uncategorized

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫

মাগুরা সদর উপজেলায় ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা মোড়ে বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি তারিকুল ইসলাম শেখের সঙ্গে অপর নেতা আবু মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। যারা চাল পাবেন, তাদের কাছ থেকে পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হচ্ছিল। কিন্তু নির্ধারিত সংখ্যার চেয়ে পরিচয়পত্রের ফটোকপি বেশি নেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল ইসলাম শেখকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক বলেন, ‘আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button