Uncategorized

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

রাজধানী ঢাকার হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোসা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বিন্থী রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিয়ে যাওয়া নিহতের বাবা বেল্লাল হোসেন জানান, শাহরিয়ার শারমিন তার ছোট ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়েছিল। ছোট ভাইকে মসজিদে দিয়ে সে কিছু কিনতে গিয়েছিল। এ সময় কে বা কারা হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে তাকে ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত বিথী শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামের বিল্লাল হোসেন ও নাদিয়া বেগমের মেয়ে। বর্তমানে হাজারীবাগ এলাকায় ভাড়া বাসায় তাদের বসবাস।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button