Uncategorized

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেলেন সিকান্দার রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের ভালো পারফরম্যান্সে বড় অবদান রাখছেন সিকান্দার রাজা। তারই স্বীকৃতি হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি। একইসঙ্গে অবনতি হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুবের।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ছেলেদের ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। গত কয়েক সপ্তাহ ধরেই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সিকান্দার রাজা ও সাইম আইয়ুবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল।

সর্বশেষ হালনাগাদে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন রাজা। আর ২৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাইম আইয়ুব। এ ছাড়া দুই ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছেন ভারতের শিবাম দুবে এবং তিন ধাপ এগিয়ে আট নম্বরে অবস্থান নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বিশ্বকাপে বাজে শুরুর পরও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। তার রেটিং পয়েন্ট ৮৭৭। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের রেটিং ৮১৫।

তিন নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। তার রেটিং পয়েন্ট ৮১০, যা তার ক্যারিয়ার সেরা।

এ ছাড়া ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ভারতের ইশান কিষান তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ১০ ধাপ এগিয়ে নবম, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান চার ধাপ এগিয়ে ১৩তম, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ চার ধাপ এগিয়ে ১৪তম এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান। আর ২১ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button