Uncategorized

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম নামে সাড়ে চার বছরের এক মেয়েশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশুটির পরিবার বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকে। তার বাবা নজরুল স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকাল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের প্রান্ত নামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ‘শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলা হয়েছে। দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button