Uncategorized

খাল-নদী খনন করে দেশকে মরুভূমি হওয়া থেকে রক্ষা করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘দেশকে মরুকরণ থেকে রক্ষা করতে সারা দেশে খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল-নদী খনন করে দেশকে মরুভূমি হওয়া থেকে রক্ষা করা হবে।’ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পানি সংরক্ষণ ও কৃষিকে আরও শক্তিশালী করতে সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের পরিকল্পনা নিয়েছে সরকার। অল্প কয়েকদিনের মধ্যে খননকাজ শুরু হবে। খননের মাধ্যমে মরুকরণের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে এবং পানি সংরক্ষণ করে দেশকে কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করবো আমরা। খাল খলন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময়ে ফসল বিদেশে রফতানি করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই পদক্ষেপই নিয়েছে।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি বলেন, ‘আমাদের দল এবং মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। অল্প কয়েকদিনের মধ্যে বিষয়গুলো সামনে আসবে। গঙ্গা চুক্তি, পদ্মা চুক্তি করতে হবে। সে বিষয়েও কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। আমাদের নির্বাচনি ইশতেহার মোতাবেক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডও দেওয়ার প্রক্রিয়া চলছে। কাহারোল উপজেলার বলরামপুরে খাল খনন করে ছয় হাজার বিঘা জমি আবাদের আওতায় আসবে।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button