Uncategorized

ছয় অটোরিকশাসহ ২ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ‘চোর’ চক্রের দুই জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো, নুর হোসেন (৩৬) ও নিজাম (৩৫)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধানমন্ডির মনেশ্বর রোড এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর থেকে এক যাত্রীকে নিয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা হন অটোরিকশা চালক রাজু (২৪)। ধানমন্ডিতে পৌঁছানোর পর যাত্রী চালককে লাবাং খাওয়ার জন্য (চেতনানাশক মিশ্রিত খাবার/পানীয়) অনুরোধ করেন। চালক তা খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ছদ্মবেশী যাত্রী (চোর) অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্যারেজ মালিক আলামিন ধানমন্ডি মডেল থানায় মামলা করেন।

মামলা হওয়ার পর ধানমন্ডি থানা-পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে চোর চক্রের দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা এই চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী ছদ্মবেশে রিকশায় উঠে সুকৌশলে চালককে চেতনানাশক ওষুধ মিশ্রিত পানীয় বা খাবার খাইয়ে অচেতন করে রিকশা চুরি করে পালিয়ে যায়।

এছাড়াও বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়েও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে থাকে। এই চোর চক্রের আরও সদস্যদের গ্রেফতার ও অটোরিকশা উদ্ধারে অভিযান চলছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button