Uncategorized

তৌসিফ ও নাজনীন নীহা ‘প্রেমাতাল’

অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী নাজনীন নীহা ঈদ উপলক্ষে ‘প্রেমাতাল’ হচ্ছেন! এটি এই জুটির নতুন নাটকের নাম। এর গল্পের মূল চরিত্র নিখোঁজ হয়। সে বেঁচে আছে না মারা গেছে, তার মা ও সদ্যবিবাহিতা স্ত্রীর জানা নেই। গল্পটার শরীরজুড়ে আছে প্রেম। কিন্তু প্রেম ছাপিয়ে এটি ধীরে ধীরে হয়ে উঠবে অপেক্ষার গল্প।

সিএমভি’র ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। গল্প প্রসঙ্গে আগাম কোনও ইঙ্গিত দিতে চান না তিনি। তার কথায়, ‘প্রেমময় ও বেদনাদায়ক অপেক্ষার গল্পে সাজানো হয়েছে। গল্পটা ছেলের জন্য একজন মায়ের যেমন অপেক্ষার, তেমনি একজন স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষার। এর ভেতরে ও বাইরে রয়েছে অনেক প্রেম, অভিমান, নাটকীয়তা ও নৃশংসতা।

তৌসিফ মাহবুব, নাজনীন নীহা ও হাসিব হোসাইন রাখি (ছবি: সিএমভি)

সিএমভি’র স্বত্বাধিকারী ও নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এমন গল্পের চিত্রনাট্য খুব কমই পাওয়া যায় আজকাল। তাই ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আমাদের প্রতিষ্ঠানের ব্যানারে অন্যতম দরকারি নির্মাণ।’

‘প্রেমাতাল’ নাটকে নাজনীন নীহা (ছবি: সিএমভি)

সদ্য শুটিং শেষ হওয়া নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুমন হোসাইন। ঈদ উৎসবে ইউটিউবে সিএমভি চ্যানেলে মুক্তি পাবে ‘প্রেমাতাল’। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button